Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাউফলে পৃথক দুর্ঘটনায় নিহত ২

BN DESK
04 September 2026, 02:53 AM পড়তে ১ মিনিট
বাউফলে পৃথক দুর্ঘটনায় নিহত ২

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মো. তরিকুল ইসলাম শরীফ (৩৫) নামে এক ব্যক্তি ও লঞ্চের ধাক্কায় মো. সেন্টু প্যাদা (৫০) নামে আরেক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার বাউফল-বগা সড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মানিক চৌকিদারের বাড়ির সামনে থেকে তরিকুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তরিকুল উপজেলার কনকদিয়া গ্রামের আবু বক্কর শরীফের ছেলে। পেশায় তিনি ছিলেন ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক ছিলেন। বগা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সোহেল সত্যতা নিশ্চিত করে বলেন,‘ধারনা করা হচ্ছে পরিবহনের কোনো গাড়ি অথবা ট্রাক তাঁকে চাপা দিয়েছে। ঘটনাস্থলেই তরিকুল মারা গেছে। তাঁর মাথা থেতলে গেছে। বাস শনাক্তের চেষ্টা চলছে।’

একইদিন সকাল আটটার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর এলাকা থেকে সেন্টু প্যাদার লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

 

সেন্টু প্যাদা পেশায় একজন জেলে ছিলেন। তাঁর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আওলাদ প্যাদা।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন,‘নদীতে মাছ ধরতে গেলে লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে তলিয়ে যান সেন্টু প্যাদা। আজ সকাল আটটার দিকে ক্ষতিগ্রস্ত ট্রলারের নিজ থেকে জালে পেচানো অবস্থায় সেন্টু প্যাদার লাশ উদ্ধার করা হয়। লঞ্চটি শানাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বাউফলে পৃথক দুর্ঘটনায় নিহত ২

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার