Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাউফলে রাতের আধারে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর

BN DESK
02 March 2026, 01:00 AM পড়তে ১ মিনিট

পটুয়াখালীর বাউফলে রাতের আধারে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূবনসাহার কাচারি এলাকার মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কর্তৃপক্ষ জানায়, রাতের আধারে একদল দুর্বৃত্ত হঠাৎ মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এতে মন্দিরের একটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে হিন্দু-মুসলিমদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বহিরাগত দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তারা। ঘটনার পর বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। 

পুলিশ জানায়, সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে এবং মন্দির প্রাঙ্গণে ফরেনসিক পরীক্ষা চালাবে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীমূর্তি ভাঙা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বাউফলে রাতের আধারে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর

B
BN DESK | 02 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার