Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে দিলেন যুবক

BN DESK
01 September 2026, 10:12 PM পড়তে ১ মিনিট
বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে দিলেন যুবক

কুষ্টিয়ার দৌলতপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানির কান কামড়ে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২০) নামে এক যুবকের বিরুদ্ধে।

গতকাল সোমবার (১১ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার ( ১২ আগস্ট ) দুপুরে থানায় মামলার পর বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আমানুজ্জামানের (৪৫) দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে গেলে দোকানি তা দিতে অস্বীকৃতি জানান এবং পূর্বের বাকির টাকা পরিশোধের কথা বলেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন প্রথমে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানির ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। স্থানীয়রা গুরুতর আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। আহত আমানুজ্জামান ওই গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, ‘সোমবার সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাকিতে সিগারেট চাইলে ভাই তা দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ভাইয়ের ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে দিলেন যুবক

B
BN DESK | 12 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার