Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাকৃবিতে নিজ কার্যালয় থেকে কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

BN DESK
04 September 2026, 04:14 PM পড়তে ১ মিনিট
বাকৃবিতে নিজ কার্যালয় থেকে কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর সোহেল এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (৫ জানুয়ারি) সকালে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ কক্ষে ফ্যানের ঝুলানোর রডের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান তার সহকর্মীরা। পরবর্তীতে কোতোয়ালী থানার পুলিশ বিশ্ববিদ্যালয়ে এসে লাশ উদ্ধার করে।

ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক জানান, ‘সোহেলের কক্ষটি ভেতর থেকে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সোহেল (নিহত) যে টেবিলে উঠেছিল সেখানে তার জুতার ছাপও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সে টেবিল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।’

কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্তে এটি আত্মহত্যা মনে হয়েছে। সুইসাইড নোট, মোবাইল এবং আরও কিছু আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে।’

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

বাকৃবিতে নিজ কার্যালয় থেকে কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

B
BN DESK | 05 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার