Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

BN DESK
01 September 2026, 06:43 PM পড়তে ১ মিনিট
বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় জব্বারের মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে রেলপথ অবরোধ করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, ‘রেলপথ অবরোধ করার কারণে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ও ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ফাতেমানগর স্টেশনে আটকে আছে। এছাড়া আরও কিছু ট্রেন বিভিন্ন স্থানে আটকে আছে। শিক্ষার্থীদের বুঝিয়ে রেলপথ থেকে দ্রুত সরানো হবে।

এর আগে সকালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের আশপাশে এসে জড়ো হন। এসময় শিক্ষার্থীরা ‘রাজপথ ছাড়ি নাই’, ‘রাজপথ ছাড়বো না’, ‘প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে ক্যাম্পাসের ভেতরে আমতলায় অবস্থান নিয়ে আন্দোলন চলমান রাখেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহসানুল হক হিমেল সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানান।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার