Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটের শরণখোলায় হাসপাতাল থেকে নার্সের লাশ উদ্ধার

BN DESK
02 September 2026, 04:18 AM পড়তে ১ মিনিট

বাগেরহাটের শরণখোলায় গ্রামীন জেনারেল হাসপাতাল থেকে হাছিনা খানম (৩৪) নামের এক নার্সের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার ওই হসপিটাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত হাছিনা খানম শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী এবং উপজেলা সদর রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার গ্রামীন জেনারেল হসপিটালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকালে গ্রামীণ হসপিটালের একটি কক্ষে রেস্ট ছিলেন নার্স হাসিনা খানম। অনেক সময় ধরে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।

পরে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, নার্স হাছিনা খানমের বাম হাতে ইনজেকশনের সিরিঞ্জ ছিল। তার শরীরে ইনজেকশন পুশের ক্ষত ছিল। ধারণা করা হচ্ছে তিনি রোগীদের অজ্ঞান করার জন্য ব্যবহৃত তরল ঔষধ দিয়ে নেশা করতেন। প্রাথমিকভাবে জানা গেছে তিনি নেশাগ্রস্থ ছিলেন।গ্রামীন জেনারেল হাসপাতাল, লাশ, উদ্ধার, হসপিটাল,উদ্ধার,ময়নাতদন্ত,নিহত,ঔষধ

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটের শরণখোলায় হাসপাতাল থেকে নার্সের লাশ উদ্ধার

B
BN DESK | 23 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার