Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ সৎ মা‘র বিরুদ্ধে

BN DESK
24 May 2026, 03:08 AM পড়তে ১ মিনিট

বাগেরহাটের ফকিরহাটে ৬ বছর ৭ মাস বয়সী মো. তালহা নামের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে।

এ ঘটনায় আজ শনিবার (২৩মে) সন্ধ্যায় অভিযুক্ত সৎ মা রুবাইয়া আক্তারকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার লখপুর গ্রামের এপিসি ফার্মাসিউটিকালস-এর পিছনে ভাড়া বাড়িতে পানি ভর্তি বালতির মধ্যে মাথা দেওয়া অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। তালহা তার বাবা ও সৎ মা রুবাইয়ার সাথে লখপুরে ভাড়া বাড়িতে থাকত।

আর তালহার আপন মা মনিরাও বিয়ে করে অন্যত্র বসবাস করছেন।

মনিরা খানম বলেন, ফোনে ছেলের অসুস্থ্যতার খবর পেয়ে আমি এখানে আসি।

এসে শুনি আমার ছেলে বালতির পানিতে ডুবে মারা গেছে। কিন্তু বালতিতে সামান্য পানি ছিল। আমার ছেলের বয়স ৬ বছর ৭ মাস ও পানিতে ডুবে মারা যাওয়ার মত না। আমার মনে হয় ওর সৎ মা ওকে মেরে ফেলেছে। এই বলে বিলাপ করছিলেন মনিরা।
পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, আপতত দৃষ্টিতে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
 
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ সৎ মা‘র বিরুদ্ধে

B
BN DESK | 24 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার