Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে আদালত ভবনের ছাঁদ ধ্বসে আহত ৫

BN DESK
02 September 2026, 04:12 AM পড়তে ১ মিনিট

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচার প্রার্থী আহত হয়েছেন।

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা জজ আদালতের কচুয়া কোর্টের সামনের বারান্দায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, হাবিবুল্লাহ শেখ ও তার বাবা মো. সিরাজ শেখ, সুমন দাস, হৃদয় হাওলাদার এবং মোতালেব। এদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

আহতরা জানান, তারা আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে তাদের উপর পড়ে। এতে দুইজনের মাথা ফেটে গেছে।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ‘আদালতে ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচজন আহত হয়েছেন। তাদের দুইজনের মাথায় সেলাই দিতে হয়েছে। অন্যদেরও ঘাড়ে ও পায়ে আঘাত লেগেছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এখন শঙ্কামুক্ত। পুরোপুরি সুস্থ হলে বাসায় যেতে পারবেন।

বাগেরহাট জেলা জজ আদালতের নাজির অমিত কুমার জানান, হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে কয়েকজন আহত হয়েছেন। আমরা গণপূর্ত বিভাগকে জানিয়েছি। তারা সরেজমিন পরিদর্শন করে ভবন ব্যবহার উপযোগী আছে কিনা সে বিষয়ে রিপোর্ট প্রদান করবেন।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর প্রধান কৌঁশুলী (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, ‘বাগেরহাট জজ আদালতের নিচতলা, যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মামলা পরিচালনা করেন, সেখানের কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের পলেস্তারা হঠাৎ করে খসে পড়ে। এসময় ওই বারান্দায় দাঁড়িয়ে থাকা কয়েকজন বিচার প্রার্থী আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে আদালত ভবনের ছাঁদ ধ্বসে আহত ৫

B
BN DESK | 13 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার