Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে ইজিবাইক চালকের মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 03:31 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে ইজিবাইক চালকের মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:   বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের মামুন ও কবির মোল্লার মাছের ঘের থেকে মেহেদী হাসান (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মুখে কস্টেপ লাগানো ছিল।  

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের কাসেম শেখের ছেলে। তিনি মোংলায় ইজিবাইক চালাতেন। 

মোড়েলগঞ্জ থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, “উপজেলার তেতুলবাড়িয়া বাজার সংলগ্ন তাফালবাড়িয়া গ্রামের মামুন মোল্লা ও কবির মোল্লার ৮ বিঘার একটি মৎস্য ঘেরের পানিতে ভাসমান অবস্থায় সকালে স্থানীয় পথচারিরা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ মরদহটি উদ্ধার করেছে। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাটে মর্গে প্রেরণ করা হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে ইজিবাইক চালকের মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার

B
BN DESK | 28 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার