Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে ইজিবাইক চোর চক্রের চার সদস্য গ্রেফতার, ৮ ইজিবাইক উদ্ধার

BN DESK
04 September 2026, 05:53 AM পড়তে ১ মিনিট

বাগেরহাটে ইজিবাইক চুরি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আটটি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার ফারুক হাওলাদার (২৮), শাহ আলম (২৯), আব্দুল্লাহ সরদার (২১) ও আব্দুল হালিম (৪৫)।

পুলিশ সুপার জানান, রোববার বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি এলাকা থেকে ফারুক হাওলাদারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইজিবাইক চুরি চক্রের একটি সংঘবদ্ধ দলের সদস্যদের শনাক্ত করা হয়।

পরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বাগেরহাট সদর মডেল থানা-পুলিশের যৌথ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে আটটি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে ইজিবাইক চোর চক্রের চার সদস্য গ্রেফতার, ৮ ইজিবাইক উদ্ধার

B
BN DESK | 03 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার