Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে কুকুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

BN DESK
02 September 2026, 02:05 AM পড়তে ১ মিনিট

বাগেরহাটে হযরত খানজাহান (রহ.) মাজার শরীফের ঐতিহাসিক দিঘীতে কুমিরের আক্রমণে একটি কুকুর মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার পর জেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

আজ শনিবার (১১ এপ্রিল)জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত এ কমিটির প্রধান করা হয়েছে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুনকে। সদস্য হিসেবে রয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ছায়েব আলী এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক ও হযরত খানজাহান (রহ.) মাজার শরীফ ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম মো. বাতেন তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, গত বুধবার বিকাল পাঁচটার দিকে মাজারের প্রধান ঘাট এলাকায় একটি কুকুর পানিতে পড়ে গেলে দিঘীর কুমির সেটিকে আক্রমণ করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল এবং কয়েকজনকে কামড় দেয়। তবে ঘটনার প্রকৃত সত্য জানতে তদন্ত প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে। পাশাপাশি এলাকায় জলাতঙ্ক আক্রান্ত কুকুর থাকলে প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে কুকুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

B
BN DESK | 12 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার