Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২, আহত ৩

BN DESK
03 September 2026, 04:07 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২, আহত ৩

নিউজ ডেস্ক:  বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মেঝেরা গাওলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরও তিন যাত্রী। আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৩টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা প্রাইভেটকারচালক তারেক এবং একই উপজেলার বাসিন্দা রিয়াদ।

আহতরা হলেন,  মুরাদনগর উপজেলার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার রাসেল এবং তিতাস উপজেলার সোরাব হোসেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২, আহত ৩

B
BN DESK | 12 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার