Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক কারাগারে

BN DESK
02 September 2026, 03:40 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট করার অভিযোগে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
এর আগে সোমবার (৮ জুন) রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল এলাকা ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রসুল ওই উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে।
 
কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে শেখ রসুলকে আদালতে তোলে পুলিশ।
 
বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান বলেন, আসামিকে বাগেরহাট আমলি আদালত-৯-এর বিচারক জেবুন্নেছার আদালতে তোলা হয়। প্রাথমিক শুনানি শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সম্প্রতি উপজেলার গোপালপুর গ্রামের শেখ রসুল ওরফে রফিকুল তার ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের ছবি দিয়ে ওই পোস্ট করেন। কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে আব্দুস সালাম নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, যুবক কারাগারে

B
BN DESK | 10 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার