Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে জাহাজে চুরির সময় ‘সুমন বাহিনী’র ৫ সদস্য আটক

BN DESK
05 September 2026, 03:01 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে জাহাজে চুরির সময় ‘সুমন বাহিনী’র ৫ সদস্য আটক

নিউজ ডেস্ক:  বাগেরহাটের মংলায় সুন্দরবনের ভদ্রা নদীর বন বিভাগের অফিস এলাকায় অভিযান চালিয়ে বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ ‘সুমন বাহিনীর’ পাঁচ সদস্যকে আটক করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড পশ্চিম জোন। 


শুক্রবার (২১ মার্চ) বিকেলে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জলদস্যুতা, মাদক ব্যবসা ও চুরির সঙ্গে জড়িত। অভিযানের সময় চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে ৯ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা ও ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মংলার মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০) এবং খুলনার কয়রা উপজেলার মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শনিবার (২২ মার্চ) সকালে আটক ব্যক্তিদের জব্দকৃত অস্ত্র ও মাদকসহ মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত ‘সুমন বাহিনীর’ ৫ সদস্যকে আটক করা হয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”

এলাকা: বাগেরহাট মোংলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে জাহাজে চুরির সময় ‘সুমন বাহিনী’র ৫ সদস্য আটক

B
BN DESK | 22 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার