Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে নসিমন উল্টে নিহত ২, আহত ২

BN DESK
03 September 2026, 04:28 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে নসিমন উল্টে নিহত ২, আহত ২

নিউজ ডেস্ক:  বাগেরহাটের মোংলা-পেরিখালী সড়কের চাপড়া এলাকায় সড়কের ওপর রাখা পাথরের সাথে ধাক্কায়  নসিমন উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। 

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোংলা উপজেলার সোনাইলতলা ওয়াজেদ আলী শেখের ছেলে রোকন উদ্দিন (৬০) ও খুলনার দাকোব উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা (৩২)। এছাড়া আহতদের সবার বাড়িও সোনাইলতলা এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাশের জেলা খুলনার লাউডোপ এলাকা থেকে ধান কেটে নছিমনে করে বাগেরহাটের মোংলার সোনাইলতলা গ্রামে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন কয়েকজন কৃষক। পথে চাপড়া এলাকায় সড়কের ওপর রাখা পাথরের সঙ্গে ধাক্কা লেগে সছিমন উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজন মারা যান। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বুলেট সেন বলেন, “সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।”

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এলাকা: বাগেরহাট মোংলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে নসিমন উল্টে নিহত ২, আহত ২

B
BN DESK | 16 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার