Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে পরিত্যক্ত বাজারের ব্যাগে মিলল নবজাতক

BN DESK
03 September 2026, 03:53 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে পরিত্যক্ত বাজারের ব্যাগে মিলল নবজাতক

বাগেরহাটে সড়কের পাশ থেকে বাজারের ব্যাগে রাখা একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর-চুনাখোলা সড়েকের পাশ থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজসেবা অধিদপ্তর শিশুটিকে উদ্ধার করে।  

শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। এখন শিশুটি সুস্থ রয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে চুনোখোলা এলাকার মোতালেব নামে এক পথচারী সড়কের পাশে বাজারের ব্যাগ থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পান। এলাকার লোকজনকে সংবাদ দিলে নাজমা নামের এক মহিলা ব্যাগটিতে একটি নবজাতক দেখতে পান।

সদর উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোনে একটি অজ্ঞাত নবজাতক পাওয়ার কথা জানান। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতকটি আপাতত এখানে থাকবে, শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পার্শা সানজানা জানান, একটি অজ্ঞাত নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় তাকে ভর্তি করা হয়েছে। 

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে পরিত্যক্ত বাজারের ব্যাগে মিলল নবজাতক

B
BN DESK | 01 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার