Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

BN DESK
03 September 2026, 11:25 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক:    বাগেরহাটে জেলার মোরেলগঞ্জ উপজেলার বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বালিয়াডাঙ্গা এলাকায় বাসচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

 শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘট ঘটে।

নিহত যুবকের নাম সিয়াম (২১)। তিনি বাগেরহাট সদর উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের তেলিগাতী গ্রামের বাসিন্দা মজিবর গাজীর ছেলে।

আহতরা হলেন- তার বাবা মজিবর গাজী (৪৭), প্রতিবেশী রশিদ খান (৭৫) এবং অটোরিকশাচালক বাপ্পি (৩০)। তারা সবাই পিরোজপুরে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ‘সুস্মিতা’ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চার জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু, পথেই সিয়াম মারা যান।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনার পরই বাস চালক পালিয়েছেন। তবে, বাসটি জব্দ করা হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

B
BN DESK | 19 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার