Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে বাস চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ২

BN DESK
03 September 2026, 04:43 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে বাস চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ২

বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন যাত্রী।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ইজিবাইক চালক মজনু মোল্লা (৪৪) ও তার বোন সুমি বেগম (৩৫)। আহত হয়েছেন-নিহত সুমি বেগমের ৪ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)। হতাহতদের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে।


স্থানীয়রা বলেন, শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস নামের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপ দেয়। আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারের পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতপাঁচজনকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চার মাস বয়সী এক শিশু রয়েছেন।


মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ইজিবাইককে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে বাস চাপায় ইজিবাইকের চালকসহ নিহত ২

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার