Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে বিএনপি কর্মীসহ ২ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

BN DESK
03 September 2026, 04:48 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে বিএনপি কর্মীসহ ২ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বাগেরহাটে পৃথক ঘটনায় দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে ক্ষীতিশ চন্দ্র গাইন (৬৫) নামের এক চা দোকানিকে হত্যা করা হয়েছে।

চা দোকানি ক্ষীতিশ চন্দ্র গাইন চরবড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে।

স্থানীয়ভাবে জানা গেছে, চা দোকানি ক্ষীতিশ গাইনের সঙ্গে একই গ্রামের সকিনুরের জমি নিয়ে বিরোধ ছিল। সকাল ১১টায় এই বিষয়ে সালিশ বৈঠক বসে। সালিশে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়। সব লোকজন চলে যায়। পরে দুপুরের দিকে ক্ষীতিশকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা গুরুতর আহত ক্ষীতিশকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, এদিন সকালে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে শত্রুতার জেরে আব্দুল গফ্ফার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তাকে কারা হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

 

নিহত আব্দুল গফফার শেখ খলিশাখালী গ্রামের আফসার শেখের ছেলে। তিনি বিএনপিকর্মী বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারের জেরে কচুয়ায় একজন এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারীতে একজনকে হত্যা করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্ত করা হবে। হত্যাকারীদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে বিএনপি কর্মীসহ ২ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

B
BN DESK | 13 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার