Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে বিক্রির জন্য রাখা  ৩১ কেজি হরিণের মাংস জব্দ

BN DESK
03 September 2026, 03:37 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে বিক্রির জন্য রাখা  ৩১ কেজি হরিণের মাংস জব্দ

নিউজ ডেস্ক:  বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকা থেকে  বিক্রির জন্য রাখা ৩১ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। 


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকা থেকে এই মাংস জব্দ করা হয়। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বস্তা থেকে ৩১ কেজি হরিণের মাংস, একটি মাথা ও চারটি পা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এলাকা: বাগেরহাট মোংলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে বিক্রির জন্য রাখা  ৩১ কেজি হরিণের মাংস জব্দ

B
BN DESK | 18 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার