Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

BN DESK
03 September 2026, 04:42 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পষ্টে কুরআন হাফেজ মো. তাকরিম শেখ (২০) এর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার লখপুর গ্রামে এঘটনা ঘটে।

নিহত মো. তাকরিম শেখ খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদরাসা থেকে ৩০ পারা কুরআন হেফজ করে পাগড়ি গ্রহণ শেষে তাকরিম শেখ ভবনা ইসলামিয়া দাখিল মাদরাসার ১০ম শ্রেণিতে লেখাপড় করছিলেন। তিনি একই মাদরাসার শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। 

নিহতের পরিবার জানায়, সোমবার রাতে তাকরিম নিজেদের বসত ঘরের বৈদ্যুতিক লাইন ঠিক করার সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ফকিরহাট থানা পুলিশের পরিদর্শক (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, ঘরে বিদ্যুতের কাজ করার সময় কুরআনের হাফেজ মারা যাওয়ার ঘটনাটি শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

B
BN DESK | 18 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার