Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩

BN DESK
03 September 2026, 03:07 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩

নিউজ ডেস্ক:  বাগেরহাট শহরের ভিআইপি সড়কের খারদ্বার এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তারিফ হোসাইন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ তিনজন। 

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তারিফ হোসাইন বাগেরহাট শহরের হরিণখানা এলাকার ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে। 

আহতরা হলেন- মোল্লাহাট থানার পুলিশ কনস্টেবল মাহির ও ইসরাফিল এবং মোটরসাইকেল আরোহী দশানী এলাকার রুবেল।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের খারদ্বার এলাকায় তারিফ হোসেন ও রুবেলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই মোটরসাইকেলের গতি অনেক বেশি ছিল। এতে দুই মোটরসাইকেলের চারজনই আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারিফ হোসাইনের মৃত্যু হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহত যুবকের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ৩

B
BN DESK | 06 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার