Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে যৌথবাহিনীর হাতে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

BN DESK
03 September 2026, 03:50 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে যৌথবাহিনীর হাতে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশি ও বিদেশি অস্ত্রসহ সুমন শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। 

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষীবাওয়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সুমনকে আটক করে।

এসময় তার বাড়ি থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় ব্যাটন স্টিক, দুটি রাম দা, একটি চায়নিজ কুড়াল ও দুটি পাইপ উদ্ধার করা হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সুমন শেখের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সুমন শেখের বিরুদ্ধে এর আগেও মোরেলগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে যৌথবাহিনীর হাতে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

B
BN DESK | 05 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার