Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে শ্রীলঙ্কান নাগরিককে ব্যবসায়িক আমন্ত্রণে অপহরণ, আটক ৪

BN DESK
03 September 2026, 03:30 AM পড়তে ১ মিনিট
বাগেরহাটে শ্রীলঙ্কান নাগরিককে ব্যবসায়িক আমন্ত্রণে অপহরণ, আটক ৪

নিউজ ডেস্ক:  বাগেরহাটের মোল্লাহাটে উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে  অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে তাদের উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিক হলেন- মালাভি পাথিরানা, পাথিরানা ও থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।

আটককৃতরা হলেন- আমবাড়ি গ্রামের সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), চর কুলিয়া এলাকার এস এম শামসুল আলম (৪৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ(৩৮)।

পুলিশ জানায়, শহিদুল শেখের ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল বাংলাদেশে আসেন তিন শ্রীলঙ্কান নাগরিক। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাদের পরিবারের সদস্যদের কাছে বাংলাদেশের একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পরে স্বজনেরা বাংলাদেশ হাই-কমিশনে অভিযোগ দায়ের করেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘‘হাই-কমিশনে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে। সেই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে শ্রীলঙ্কান নাগরিককে ব্যবসায়িক আমন্ত্রণে অপহরণ, আটক ৪

B
BN DESK | 24 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার