Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাটে হত্যা মামলায় যুবককের যাবজ্জীবন কারাদণ্ড

BN DESK
03 September 2026, 05:55 PM পড়তে ১ মিনিট
বাগেরহাটে হত্যা মামলায় যুবককের যাবজ্জীবন কারাদণ্ড

বাগেরহাটে হত্যা মামলায় হাসিব সরদার (২৭) নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

হাসিব সরদার মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট সন্ধ্যায় মোলেরগঞ্জ উপজেলার ঘরকাটা গ্রামের মফিজ সরদার স্থানীয় কুমারখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। পরে তিনি মারা যান। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার স্বাক্ষী থাকায় তাকে হত্যা করা হয়। এ ঘটনার দুই দিন পর ১৪ আগস্ট নিহত মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল কাদের হাসিব সরদারকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ লালন। তিনি এ মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাটে হত্যা মামলায় যুবককের যাবজ্জীবন কারাদণ্ড

B
BN DESK | 21 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার