Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাগেরহাট হাসপাতালে দুদকের অভিযান , মিলেছে অনিয়ম

BN DESK
03 September 2026, 04:40 AM পড়তে ১ মিনিট
বাগেরহাট হাসপাতালে দুদকের অভিযান , মিলেছে অনিয়ম

রোগীদের সাথে নার্স ও চিকিৎসকদের দুর্ব্যবহার, সুযোগ থাকা সত্ত্বেও বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয় পরীক্ষার জন্য চাপ প্রয়োগসহ নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণও পেয়েছেন দুদক কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের বিষয়ে হাসপাতালটির তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দারকে সাথে নিয়ে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করেন।

দুদক বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান জানান, অভিযানে হাসপাতালের রান্নাঘরে অনিয়ম, রোগীদের খাবারে কম দেওয়া, চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা ও সঠিক সময়ে হাসপাতালে না আসা, রোগীদের সাথে দুর্ব্যবহার, হাসপাতালে সুযোগ থাকা সত্ত্বেও বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয় পরীক্ষার জন্য চাপ প্রয়োগের সত্যতা পায় দুদক। এসময় হাসপাতালের কিছু নথিপত্রও সংগ্রহ করা হয়েছে যা পরবর্তীতে কমিশনে প্রেরণ করা হবে।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাগেরহাট হাসপাতালে দুদকের অভিযান , মিলেছে অনিয়ম

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার