Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

BN DESK
01 September 2026, 06:52 PM পড়তে ১ মিনিট
বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজস্ব বোর্ড মিলনায়তনে শুল্কের আধুনিকায়নে চার বছরের কৌশলগত পরিকল্পনা ও বাণিজ্য সহজীকরণে আমদানি-রপ্তানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইন রিটার্ন জমা দেওয়ার সমস্যাগুলো যাচাই-বাছাই করে সেগুলোর সমাধান করা হবে। আগামী বছর থেকে ব্যক্তিশ্রেণির আয়কর জমা অনলাইনে দাখিল করতে হবে। একই সঙ্গে কর্পোরেট ট্যাক্স অনলাইনে দেওয়া যাবে। তবে এর আগে অনলাইনে কর দেওয়ার সব সমস্যা সমাধান করা হবে।

এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে। গত ছয় মাসে রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে সাত শতাংশ কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে। সামনে এগিয়ে যেতে নেতিবাচক বিষয় সরিয়ে ফেলতে হবে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

B
BN DESK | 23 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার