Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ, ডিলারকে জরিমানা

BN DESK
04 September 2026, 12:30 AM পড়তে ১ মিনিট

বরিশালের বানারীপাড়া পৌরসভায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (১১ এপ্রিল ) দুপুর ২টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলম কমিশনার বাড়িতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বরিশাল জেলার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বাইজিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্থানীয় ডিলার মোঃ শামসুল আলম শিমু-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, শামসুল আলম শিমুর সর্বোচ্চ ৪০টি গ্যাস সিলিন্ডার মজুদের অনুমতি থাকলেও তিনি দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে প্রায় ২০০০ থেকে ২৫০০টি গ্যাস ভর্তি সিলিন্ডার অবৈধভাবে মজুদ করে রাখেন। এছাড়া তিনি উপজেলা সদর বন্দর বাজারের ফেরিঘাট সংলগ্ন তার ব্যবসা প্রতিষ্ঠান ‘বৈশাখী প্লাস’ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে তার বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে তাকে দ্রুত সিলিন্ডার সরবরাহ এবং অনুমতিপত্র অনুযায়ী ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। পরে ১ হাজার টাকার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে জেলা এনএসআইয়ের কর্মকর্তাসহ বানারীপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বানারীপাড়ায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ, ডিলারকে জরিমানা

B
BN DESK | 12 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার