Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বানারীপাড়া নদীতে ভাসমান তরমুজ আনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

BN DESK
03 September 2026, 08:36 AM পড়তে ১ মিনিট

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ভাসমান তরমুজ আনতে গিয়ে নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ (১৩ এপ্রিল) সোমবার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন।

নিহত দুর্জয় হালদার (১২) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের একটি ওয়ার্ডের বাসিন্দা শুকলাল হালদারের ছেলে।

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, রবিবার সকালে দুর্জয় একটি ছোট নৌকা নিয়ে সন্ধ্যা নদীতে ভেসে যাওয়া তরমুজ সংগ্রহ করতে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পায়নি পরিবার। সোমবার সকালে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের বাউলিয়া গ্রামসংলগ্ন এলাকায় স্থানীয়রা নদীতে তার ভাসমান লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বানারীপাড়া নদীতে ভাসমান তরমুজ আনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

B
BN DESK | 13 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার