Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাবার সঙ্গে ধান কেটে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল ছেলের

BN DESK
03 September 2026, 03:16 AM পড়তে ১ মিনিট
বাবার সঙ্গে ধান কেটে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল ছেলের

বাবার সঙ্গে পাকা ধান কেটে ফিরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো সন্তান। গতকাল মঙ্গলবার (৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের পাপড়াতলা সংলগ্ন বিলে জমির ধান কেটে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। 

বজ্রপাতে নিহতের নাম দেবব্রত ঘোষ (২৮) তিনি উপজেলার দেবব্রত কোঁড়া পাকড়াতলা এলাকার শিতানাথ ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরার চায়না-বাংলা হাসপাতালের কর্মচারি ছিলেন।

 
 

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর শুনে তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় (মঙ্গলবার) রাতে স্থানীয় শ্মশানে যুবকের শেষকৃত্যের কাজ সম্পন্ন করা হয়েছে।’

প্রতিবেশী গোপাল দাশ জানান, দেবব্রত সিভি হাসপাতালের রিসিপশনে চাকরি করতেন। ছুটিতে বাড়ি এসেছিল। আকাশে মেঘ দেখে (মঙ্গলবার) বিকেলে দেবব্রত তার বাবার সঙ্গে স্থানীয় বিলে ধান কাটতে যান। কাজ শেষ করে বৃষ্টির শুরুর আগে তার বাবা বাড়িতে চলে যান। আর দেবব্রত ঝড়-বৃষ্টির শুরু হলে বিল থেকে আসার সময় বজ্রপাতের কবলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাবার সঙ্গে ধান কেটে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল ছেলের

B
BN DESK | 07 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার