Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি

BN DESK
02 September 2026, 03:41 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও  দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই মনোনয়নের মধ্য দিয়ে সংসদীয় ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি হতে যাচ্ছে, যেখানে একই পরিবারের তিনজন সদস্য সংসদ সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন।

নিপুণ রায় চৌধুরী পেশায় একজন আইনজীবী হলেও তার পারিবারিক পরিচয় এবং রাজনৈতিক ক্যারিয়ার বেশ বর্ণাঢ্য। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। ফলে তার এই মনোনয়নের মাধ্যমে বাবা, শ্বশুর এবং তিনি নিজে—একই পরিবারের এই তিন সদস্য সংসদ সদস্য হওয়ার গৌরব অর্জন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় নিপুণ রায় চৌধুরী ইডেন মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এই নেত্রী বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপির সভাপতি এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব হিসেবেও রাজপথে সক্রিয় ভূমিকা রাখছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি

B
BN DESK | 21 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার