Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাসচাপায় অটোরিকশায় দুই যাত্রী নিহত

BN DESK
02 September 2026, 02:37 PM পড়তে ১ মিনিট
বাসচাপায় অটোরিকশায় দুই যাত্রী নিহত

মফস্বল ডেস্ক : সুনামগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-অটোরিকশার দুই যাত্রী আলী নূর (৩৩) ও জমির (৩০)।

নিহতদের স্বজনরা জানান, সিলেটের গোয়ালাবাজার উপজেলার ইসবপুর গ্রামে পীর বাড়িতে উরসে গিয়েছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের রতনপুর এবং সাদকপুর গ্রামের কয়েকজন। সেখান থেকে শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় সুনামগঞ্জের গ্রামের বাড়িতে আসছিলেন তারা। পথে আহসান মারা এলাকায় তাদের বহনকারী অটোরিকশার সঙ্গে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুজন নিহত হন।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার বলেন, বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুই জন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতদের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।’

এলাকা: সুনামগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

বাসচাপায় অটোরিকশায় দুই যাত্রী নিহত

B
BN DESK | 08 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার