Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

BN DESK
03 September 2026, 04:58 AM পড়তে ১ মিনিট
বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

মফস্বল ডেস্ক : কুষ্টিয়া সদরের বটতৈলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার ফিরোজ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নয়ন ইসলাম (২৫) ও রনি (২৬)। তারা কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের কর্মী। অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

এদিকে দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বটতৈল মোড়ের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়দেব বলেন, এলাকাবাসী মরদেহ উদ্ধারে বাধা দিচ্ছেন। তাদের দাবি, বাসের মালিককে হাজির করতে হবে। তার আগে মরদেহ নেওয়া যাবে না। কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল বলেন, সড়ক অবরোধের খবর শুনেছি। সমাধানের চেষ্টা চলছে।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

B
BN DESK | 12 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার