Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ভাই-বোনের

BN DESK
04 September 2026, 12:03 PM পড়তে ১ মিনিট
বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ভাই-বোনের

মফস্বল ডেস্ক : ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছে। এ ঘটনায় নিহতদের বাবা-মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলো আনাছ আহনাফ (২) ও তার বোন মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৬)।

রোববার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে তারাকান্দা দক্ষিণ বাজারে জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর থেকে আসা ঢাকাগামী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী শেরপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ভাই-বোন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় গুরুতর আহত হন তাদের বাবা-মা। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। ঘাতক বাসটিকে পুলিশ জব্দ করলেও চালক পলাতক রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ভাই-বোনের

B
BN DESK | 31 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার