Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাহুবলে ট্রাক চাপায় তাবলীগ জামাতের ২ সদস্য নিহত

BN DESK
10 October 2025, 08:17 PM পড়তে ১ মিনিট
বাহুবলে ট্রাক চাপায় তাবলীগ জামাতের ২ সদস্য নিহত

নিউজ ডেস্ক:  হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে  ট্রাক চাপায় তাবলীগ জামাতের দুই জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরো একজন। 

নিহত ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮) ও জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫)। 

আহত ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল জেলার আল মামুন (৬৫) ও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মানিকা বাজারের মঞ্জুব উল্যার ছেলে অটোরিকশা চালক বাচ্চু মিয়া (৩০)। 

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তাবলীগ জামাতের ১২ জন সদস্য উপজেলার চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে আদিত্যপুর জামে মসজিদে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা হন। তাদের মধ্যে তিন জনকে সকলের আসবাবপত্র নিয়ে একটি অটোরিকশা দিয়ে পাঠানো হয়। 

এসময় অটোরিকশাটি মহাসড়কের আদিত্যপুর পৌঁছে রাস্তা ক্রসিং করার সময় সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৯৪১৮) অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে দুই জন নিহত হন ও আহত হন আরো দুই জন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাহুবল মডেল থানা পুলিশ, বাহুবল ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।”

এলাকা: হবিগঞ্জ বাহুবল
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

বাহুবলে ট্রাক চাপায় তাবলীগ জামাতের ২ সদস্য নিহত

B
BN DESK | 26 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার