Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাড়িতে বানাতে পারেন মজার বেসিল বিফ ফ্রাইড রাইস

BN DESK
07 October 2025, 11:55 PM পড়তে ১ মিনিট
বাড়িতে বানাতে পারেন মজার বেসিল বিফ ফ্রাইড রাইস

উৎসব হোক কিংবা হঠাৎ পারিবারিক আড্ডা, এক প্লেট গরম ধোঁয়া ওঠা ফ্রাইড রাইস যেন মুহূর্তেই বাড়িয়ে দেয় আনন্দ। আজ থাকছে একেবারে ভিন্ন স্বাদের রেসিপি, বেসিল বিফ ফ্রাইড রাইস। গরুর কিমা আর কিউব করা মাংস, সঙ্গে রঙিন সবজি আর বেসিল পাতার মিশেলে এই খাবার হবে স্বাস্থ্যকরও, আবার স্বাদেও দারুণ। রইল রেসিপি।

যা যা লাগবে

  • গরুর মাংস ছোট কিউব ১৫০ গ্রাম
  • গরুর কিমা ১৫০ গ্রাম
  • আদা–রসুন বাটা ১ চা-চামচ
  • পেঁয়াজ কুচি ১টি
  • রসুন কুচি ২ কোয়া
  • জুকিনি, গাজর, ক্যাপসিকাম, লাল বেল পেপার, বাঁধাকপি পরিমাণমতো
  • লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • কালো ও সাদা মরিচ গুঁড়া সামান্য
  • পাপরিকা গুঁড়া ১/২ চা-চামচ
  • চিকেন পাউডার দেড় চা-চামচ
  • সয়া সস ২ টেবিল চামচ
  • ভিনেগার দেড় টেবিল চামচ
  • ডার্ক সয়া সস ১ চা-চামচ
  • সেদ্ধ ভাত ২ কাপ
  • কাঁচা পেঁয়াজ পাতা ও টাটকা বেসিল পাতা
  • তেল, লবণ স্বাদমতো

যেভাবে বানাবেন

তেল গরম করে মাংসের কিউব হালকা ভেজে নিন। আদা–রসুন বাটা ও এক চিমটি লবণ দিয়ে ঢেকে রান্না করুন। শেষে বেসিল পাতা দিয়ে শুকিয়ে আসা পর্যন্ত ভেজে আলাদা রাখুন। একই কড়াইতে আবার তেল দিয়ে পেঁয়াজ ও রসুন ভেজে নিন।

এবার কিমা দিয়ে নাড়ুন যতক্ষণ না রং বদলায়। সব কাটা সবজি ও মসলা (লাল মরিচ, কালো মরিচ, সাদা মরিচ, পাপরিকা, চিকেন পাউডার) দিয়ে ভালোভাবে নেড়ে দিন।

এবার সেদ্ধ ভাত, রান্না করা মাংস, সয়া সস, ভিনেগার, ডার্ক সয়া সস দিয়ে মিশিয়ে এক মিনিট বেশি আঁচে ভাজুন। শেষে কাঁচা পেঁয়াজ পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

বাড়িতে বানাতে পারেন মজার বেসিল বিফ ফ্রাইড রাইস

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার