Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাড়ির উঠানেই ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

BN DESK
10 October 2025, 09:49 PM পড়তে ১ মিনিট
বাড়ির উঠানেই ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়ির উঠানে আব্দুর রহিম নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জিগাতলা চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য। তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আব্দুর রহিমকে ঘর থেকে ডেকে বের করা হয়। এসময় তিনি বের হয়ে বাড়ির উঠানে আসলে ১০-১২ জন তাকে কুপাতে থাকে। এসময় স্ত্রী ও স্বজনরা বাধা দিতে আসলে তাদেরকেও মারধর করে তারা। এসময় ঘটনাস্থলেই আব্দুর রহিম মারা যায়। পরে আজ রোববার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

বাড়ির উঠানেই ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার