Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 02:09 PM পড়তে ১ মিনিট
বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা এলাকায়  মহাসড়ক পারাপার হওয়ার সময় নূর পরিবহনের বাসের চাপায় সুমাইয়া আক্তার (৮) নামে এক শিশু প্রাণ হারিয়েছে। পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সাথে ঢাকা থেকে বাড়িতে ফিরছিল সে। মুহূর্তে পরিবারের ঈদ আনন্দ বিষাদে রূপ নেয়। 

শনিবার (২৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে৷ 

পুলিশ জানায়, শনিবার সকালে পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সাথে ঢাকা থেকে বাড়ি ফেরে শিশু সুমাইয়া৷ পরে উপজেলার নোয়াগাঁও এলাকায় সড়ক পারাপারের সময় শিশটি বাসচাপায় সড়কেই প্রাণ হারায়। এসময় ক্ষুব্ধ জনতা মহাসড়কে জড়ো হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়৷ পরে স্থানীয়দের সহযোগীতায় শান্তিগঞ্জ থানা ও জয়কলস হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করে৷ 

জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম বলেন, “বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। এতে স্থানীয় এলাকার জনতা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। পরে এলাকার সচেতন বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে৷”

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় শিশুর মৃত্যু

B
BN DESK | 29 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার