Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে : ড. মঈন খান

BN DESK
03 September 2026, 04:45 AM পড়তে ১ মিনিট
বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে : ড. মঈন খান

দেশের তরুণ ও প্রবীণরা ভোট দিতে উদগ্রীব-তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে দলের কাজকর্ম যেন আওয়ামী লীগের মতো না হয় সেই আহ্বানও জানান তিনি।

আজ শনিবার (১২ জুলাই) রাজশাহীর ভূবন মোহন পার্কে মহানগর বিএনপি’র সদস্য ফরম নবায়ন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ড. মঈন খান বলেন, ‘সংস্কার ও বিচার-দুটোই চলমান প্রক্রিয়া। তাই আগে সংস্কার পরে নির্বাচন-এই অজুহাত জনগণ আর মেনে নেবে না। তিনি বলেন, দেশের মানুষ এখন ভোটাধিকার ফেরত চায়, আর এ দায়িত্ব সরকারকেই নিতে হবে। বিএনপি’র শৃঙ্খলার বিষয়ে মঈন খান বলেন, ‘শহীদ জিয়া জীবন দিয়ে সততার আদর্শ রেখে গেছেন। আমরা যদি শৃঙ্খলা ও মূল্যবোধ ধরে না রাখি, তবে সেই আদর্শ ধরে রাখা যাবে না।’

আওয়ামী লীগ সম্পর্কে বিএনপি’র এই নেতা বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ একটি পথভ্রষ্ট রাজনৈতিক দল। তারা যা করেছে, তার জন্য কখনও জাতির কাছে ক্ষমাও চায়নি। আমাদের আচরণ যেন তাদের মতো না হয়-আমরা মানুষের জন্য কাজ করবো, আর মানুষ আমাদের প্রতিদান দেবে।’ বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘যত ষড়যন্ত্রই হোক না কেন, মানুষের আস্থা আমাদের ওপর আছে। সেই আস্থা ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে : ড. মঈন খান

B
BN DESK | 12 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার