Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপির শপথ না নেয়া গণরায়ের সঙ্গে প্রতারণা: নাহিদ ইসলাম

BN DESK
02 September 2026, 03:01 AM পড়তে ১ মিনিট
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় বিএনপির সংসদ সদস্যদের তীব্র সমালোচনা করে জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম বলেন, ভুল ব্যাখ্যা দিয়ে সংবিধানের দোহাই দিয়ে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেননি, যা সংস্কারের সঙ্গে প্রতারণা এবং গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।’

তিনি অভিযোগ করে বলেন, যারা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে, সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে তাদের সবার সঙ্গে প্রতারণা করেছে। সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ কার্যকর করতে দ্রুত অধিবেশন আহ্বান এবং তার আগে বিএনপির সদস্যদের শপথ নেয়ার দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, সংবিধান সংস্কার না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে। শেখ হাসিনার কাঠামো থাকবে শুধু অন্য মানুষেরা দেশ চালাবে।

তিনি বলেন, নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। সেগুলো স্বত্তেও গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চেয়েছি৷

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বিএনপির শপথ না নেয়া গণরায়ের সঙ্গে প্রতারণা: নাহিদ ইসলাম

B
BN DESK | 19 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার