Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপির সঙ্গে বৈঠকে সিপিবি-বাসদ

BN DESK
05 September 2026, 06:29 AM পড়তে ১ মিনিট
বিএনপির সঙ্গে বৈঠকে সিপিবি-বাসদ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। 

আজ রোববার (২০ এপ্রিল) বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর বনানীর একটি হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত রয়েছেন।

বাম জোটের পক্ষে বৈঠকে অংশ নিয়েছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এবং কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘এটি প্রথম অনানুষ্ঠানিক বৈঠক। আপাতত আলাপ-আলোচনার পর্যায়ে আছে।’

বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আলোচনার পরিবেশ গোপন রাখতে কোনো ছবি বা ভিডিও তোলার সুযোগ দেওয়া হয়নি।

সূত্র আরও জানায়, ডিসেম্বরের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ের লক্ষ্যে বিএনপি বাম ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বিএনপির সঙ্গে বৈঠকে সিপিবি-বাসদ

B
BN DESK | 20 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার