Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপি’র বিজয় র‌্যালিতে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

BN DESK
10 October 2025, 10:15 PM পড়তে ১ মিনিট
বিএনপি’র বিজয় র‌্যালিতে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপি’র বিজয় র‌্যালি ঘিরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে।

সকাল থেকেই ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে কার্যালয় প্রাঙ্গণে জমায়েত হন। অনেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচিকে ‘ঐতিহাসিক বিজয়ের স্মারক’ হিসেবে অভিহিত করেন। আন্দোলনে অংশ নেয়া একাধিক নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন-সংগ্রাম হয়েছে, তার প্রতিটি অংশে দলটির ভূমিকা রয়েছে। আগামী দিনে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দেয়ার চেষ্টা করলে শক্ত হাতে তা দমন করা হবে।

দুপুর ২টায় শুরু হওয়া এই বিজয় র‌্যালিতে অংশ নেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা। আর র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রসঙ্গত, আজকের র‌্যালির মধ্যদিয়ে শেষ হচ্ছে বিএনপির জুলাই ৩৬ দিনব্যাপী কর্মসূচি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বিএনপি’র বিজয় র‌্যালিতে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার