Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপি এবং তারেক রহমানকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে : রিজভী

BN DESK
03 September 2026, 08:43 PM পড়তে ১ মিনিট
বিএনপি এবং তারেক রহমানকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে : রিজভী

বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি’র প্রতি জনগণের সমর্থন ক্ষুন্ন করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং তাতে যুক্ত হয়েছে কয়েকটি ইসলামিক দল। রাষ্ট্রের ভেতর ও বাহির থেকে গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হয়েছে তারেক রহমানকে।

আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি, এখন পর্যন্ত ৫ থেকে ৬ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন বলেও জানান রিজভী। মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, দু’একটি ইসলামী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে। ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম মামলায় নেই তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, তারা যেন সত্য তথ্য উদঘাটন করে। 

এ ঘটনা দুই দিন পরে ভাইরাল হলো কেন? নিশ্চয়ই রাষ্ট্রের গভীর থেকে দেশে ও আন্তর্জাতিক কোনো শক্তি এর সাথে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, বিএনপি এবং তারেক রহমানকে টার্গেট করেই এসব ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, বিএনপি বৃহৎ পরিবার, বিভিন্ন জায়গায় অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের চেষ্টা করছে, তবে এসব জানার সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বিএনপি এবং তারেক রহমানকে টার্গেট করে ষড়যন্ত্র চলছে : রিজভী

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার