Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপি ছাড়া কোনো দ্বিতীয় দল নেই বাংলাদেশ পরিচালনা করার : দুদু

BN DESK
05 September 2026, 06:17 AM পড়তে ১ মিনিট
বিএনপি ছাড়া কোনো দ্বিতীয় দল নেই বাংলাদেশ পরিচালনা করার : দুদু

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখনো ভোটের জন্য দাবি জানাতে হচ্ছে, এটির মতো লজ্জাকর কোনো ঘটনা আর নেই।

আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি এই এমন মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, এই আন্দোলনে যারা কখনো ছিল না, তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদের ছোট করছি না। গণতন্ত্র ফেরত চেয়ে রাস্তায় নেমে মিছিল করার কারণে তাদের কারো নামে মামলা ছিল না। এর জন্য সরকারের সমালোচনা করছি না। ভালো একটা কাজ আপনারা করে যান ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপিকে জেতানোর জন্য নির্বাচনের কথা বলছি না। তবে বিএনপি ছাড়া কোনো দ্বিতীয় দল নেই বাংলাদেশ পরিচালনা করার জন্য। কারণ, দলটি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যত ত্যাগ স্বীকার করেছে, যত নির্মমতা ও নির্যাতনের মুখোমুখি হয়েছে আর কেউ করেনি।

মানুষ বিএনপিকে পছন্দ করে জানিয়ে বিএনপি’র ভাইস চেয়ারম্যান বলেন, মানুষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে পছন্দ করে। ভবিষ্যতের প্রধানমন্ত্রী আল্লাহই নির্ধারণ করে রেখেছেন। সেটা বিএনপি’র মধ্য থেকেই আসবে। সেটা আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বিএনপি ছাড়া কোনো দ্বিতীয় দল নেই বাংলাদেশ পরিচালনা করার : দুদু

B
BN DESK | 08 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার