Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 12:42 PM পড়তে ১ মিনিট
বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দুদক’র উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম। তিনি জানান, আজই তাকে আদালতে হাজির করা হবে। তাকে গ্রেপ্তারে নেতৃত্ব দেন দুদক’র উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।

এর আগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করে দুদক। ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে। একইসঙ্গে মাসুদের স্ত্রী কামরুন নাহারেরও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার সম্পদ বিবরণী তলব করা হয়েছে। গত বছরের অক্টোবরে বিএফআইইউ’র সাবেক এই প্রধান কর্মকর্তার সম্পদের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ ১১ দেশে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

B
BN DESK | 18 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার