Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএম কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

BN DESK
01 July 2026, 12:56 AM পড়তে ১ মিনিট

বরিশাল বিএম কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ’র ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে সড়ক অবরোধ ও প্রশাসনিক ভবননের সামনে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এতে প্রায় ২০ মিনিটের মত যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সড়ক ছেড়ে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।

আজ মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টায় বিএম কলেজের মসজিদ গেটের সামনের মূল সড়ক অবরোধ ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টাব্যাপী বিএম কলেজ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সড়ক ছেড়ে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা জানায়, গতকাল সোমবার (২৯ জুন) দুপুরে বিএম কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ নগরীর নতুন বাজার এলাকা থেকে রিকশা যোগে যাবার পথে তার ওপর হামলা করে কতিপয় সংগঠনের কর্মীরা। পরে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার বিচার দাবি জানিয়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে গণিত বিভাগসহ বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও প্রশাসনিক ভবন ঘেরাও করে। এসময় তারা হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসে সমাধান করা হবে।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বিএম কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

B
BN DESK | 01 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার