Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন আটকে আছেন শূন্যরেখায়

BN DESK
01 September 2026, 07:41 PM পড়তে ১ মিনিট

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে একদল নারী-পুরুষ ও শিশুকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির হস্তক্ষেপে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার জয়ন্তীপুর সীমান্তের বিপরীতে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বিএসএফ কাঁটাতারের একাধিক গেট খুলে ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে তা ব্যর্থ হয়।

এর আগে শনিবার সন্ধ্যা থেকে বিএসএফ কয়েকটি ট্রাকে ওইসব লোককে সীমান্তে নিয়ে আসে। রাতভর একাধিকবার বিভিন্ন গেট দিয়ে তাদের ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবির প্রতিরোধ করে। এ সময় সীমান্তের কিছু এলাকায় সার্চলাইট বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটে।

বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফের ঠেলে পাঠানো ১০ নারী-পুরুষ ও শিশু বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। বিষয়টি সমাধানে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় বেনাপোলসহ আশপাশের সীমান্ত এলাকায় বিজিবি নিরাপত্তা জোরদার করেছে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন আটকে আছেন শূন্যরেখায়

B
BN DESK | 02 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার