Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

BN DESK
10 October 2025, 02:27 PM পড়তে ১ মিনিট
বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

মফস্বল ডেস্ক : সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার (৪ আগস্ট) ভোরে সদর উপজেলার লহ্মীদাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলমগীর হোসেন সদর উপজেলার লহ্মীদাড়ী গ্রামের মৃত শেখ সাঈদ উদ্দীনের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান, ‘ভোরে আলমগীর তার নিজস্ব মৎস্যঘেরে খাবার দিতে যান। এসময় ভারত থেকে কয়েকজন লোক দৌঁড়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে পাশেই অবস্থান করা আলমগীর গুলিবিদ্ধ হন। ছররা গুলি তার ডান পাশের ঘাড়, চোখ ও মাথায় বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ বলেন, ‘আহতের শরীরে একাধিক স্থানে ছররা গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, তিনি আপাতত আশঙ্কামুক্ত।’

এ বিষয়ে ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার মো. জহির উদ্দীন বলেন, ‘আলমগীর হোসেন গত ৩০ জুলাই অবৈধ পথে ভারতে গিয়ে তার আত্মীয়ের বাড়িতে ছিলেন। সোমবার সকালে ফেরার সময় সীমান্ত অতিক্রমকালে বিএসএফের গুলিতে আহত হন।’

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার