Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএসএফ’র রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত

BN DESK
01 September 2026, 07:36 PM পড়তে ১ মিনিট
বিএসএফ’র রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত

মফস্বল ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফ’র রাবার বুলেটের আঘাতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ গুলি ছোড়েন।

রাবার বুলেটে আহত বাবু মিয়া বেনাপোলের দৌলতপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে ও ডালিম হোসেন একই গ্রামের বরকত আলীর ছেলে। তারা মাদক কারবারির সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিজিবি।

২১-বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার বলেন, বাবু ও ডালিম নামে দুই মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল নিয়ে দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ আসছিল। এসময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ওপর রাবার বুলেট বর্ষণ করে। সীমান্তে টহলরত থাকা বিজিবি সদস্যরা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। তাদের আটক দেখিয়ে হেফাজতে রেখে বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হলে তাদের বেনাপোল থানায় সোপর্দ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বিএসএফ’র রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত

B
BN DESK | 03 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার