Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিকেলের আড্ডায় মচমচে টুনা কাবাব

BN DESK
02 September 2026, 09:37 PM পড়তে ১ মিনিট

লাইফস্টাইল ডেস্ক : ঈদ শেষ হলেও বাড়িতে অতিথির আসা-যাওয়া আরও কয়েক দিন থাকবে। মাংস পোলাও তো অনেক হলো; এবার তাদের জন্য তৈরি করুন টুনা মাছের কাবাব। এটা ভাবার কোনো কারণ নেই যে কাবাব শুধু মাংসেরই হয়। টুনা মাছ দিয়েও তৈরি করা যায় টুনা মাছের কাবাব। আপনাদের জন্য এর রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

টুনা মাছের ক্যান ২টি, মিহি পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, পুদিনাপাতার কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ, ধনে, জিরা ও মরিচগুঁড়া আধা চা-চামচ করে, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ করে, সয়াবিন তেল ভাজার জন্য।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মাখিয়ে হাতের মুঠোর চাপে পছন্দ অনুযায়ী আকার দিয়ে নরমাল ফ্রিজে ৩০ মিনিট রেখে দিন। তারপর ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম করে সেগুলো লালচে করে ভেজে তুললেই তৈরি হয়ে যাবে টুনা মাছের কাবাব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

বিকেলের আড্ডায় মচমচে টুনা কাবাব

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার